ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আবারো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

  • আপডেট সময় : ১১:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তিনি বৃহস্পতিবার হাঙ্গেরি সফর করেন। এদিকে হাঙ্গেরি আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহের প্রথম দিকে তার সাথে দেখা করতে পারেন।

ট্রাম্প বলেছেন, তিনি বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন। তিনি আশা করছেন, ইসরাইলি নেতা সম্ভবত আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

এর আগে গত ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন নেতানিয়াহু। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোনো বিদেশী নেতা হিসেবে নেতানিয়াহুই প্রথম তার সাথে দেখা করেন।

গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আইসিসি গত নভেম্বরে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তিনি বৃহস্পতিবার হাঙ্গেরি সফর করেন। এই প্রথমবারের মতো ইউরোপের মাটিতে পা রাখলেন তিনি।

হাঙ্গেরিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার গোষ্ঠীগুলো নেতানিয়াহুকে গ্রেফতার করে আইসিসির কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে। কিন্তু হাঙ্গেরি আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্রও আইসিসির সদস্য নয়।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটির বেশ কয়েকটি এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে ও তাদেরকে অবিলম্বে গাজা উপত্যকার দক্ষিণে অংশে চলে যাওয়ার নির্দেশ দেয়। মার্চ মাসে ইসরাইল দুই মাসের যুদ্ধবিরতি ভঙ্গ করার পর এই নির্দেশ দিলো।

ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘গাজার পুরাতন শহর ও গাজা শহরের আল-সাব্রা, তেল আল-হাওয়া ও পশ্চিম জেইতুনের আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হবে এবং দক্ষিণ গাজায় চলে যেতে হবে।’

বিবৃতি অনুসারে, সেনাবাহিনী ’আক্রমণের আগে একটি পূর্ব এবং চূড়ান্ত সতর্কতা’ জারি করেছিল, যাতে ফিলিস্তিনিরা অবিলম্বে আল-মাওয়াসি এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে স্থানান্তরিত হয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি, টাইমস অফ ইসরাইল
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আবারো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় : ১১:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫