ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

জাপানে মেডিক্যাল হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট সময় : ০১:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে।

সোমবার উপকূলরক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

রোববার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে ছয়জন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি ‘অত্যন্ত হৃদয়বিদারক’।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরে, একটি টহল জাহাজ হেলিকপ্টারসহ ছয় যাত্রীকে উদ্ধার করে।

জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৮৬ বছর বয়সী রোগী, তার ৬৮ বছর বয়সী পরিবারের সদস্য ও ৩৪ বছর বয়সী একজন ডাক্তারকে সজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। হেলিকপ্টারে থাকা অপর তিন ব্যক্তির জ্ঞান ছিল বলেও জানানো হয়েছে।

সোমবার একজন হেলিকপ্টার অপারেটর কর্মকর্তা জানিয়েছেন, বিমানে থাকা পাইলট ও মেকানিক উভয়ই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এবং আবহাওয়া ফ্লাইটের জন্য কোনো বিপত্তির কারণ ছিল বলে মনে হচ্ছে না। জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি বিষয়টি তদন্ত করবে।

আসাহি শিম্বুন দৈনিক জানায়, গত বছরের জুলাই মাসে একই কোম্পানির একটি হেলিকপ্টার ফুকুওকা অঞ্চলে কৃষিজমিতে বিধ্বস্ত হলে দু’জনের মৃত্যু হয়।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে মেডিক্যাল হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ০১:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫