ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নাটোরে নিহত কন্যা শিশুর পরিবারের পাশে তারেক রহমান

  • আপডেট সময় : ০২:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার বড়াইগ্রামে হত্যার শিকার কন্যাশিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত শিশুর পরিবারটিকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে উপস্থিত হয়ে তারেক রহমানের পক্ষে ঐ পরিবারের হাতে সহায়তা তুলে দেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাড. আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিনুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিহত শিশুর পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ন্যায় বিচারপ্রাপ্তির ক্ষেত্রে জেলা বিএনপি নিহত পরিবারের পাশে থাকবে।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে গতকাল শিশুটির মরদেহ উদ্ধার করার পরই ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই নিহত শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছি আমরা।

উল্লেখ্য, জেলার বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর জুঁই খাতুন নামে এক ৭ বছরের কন্যা শিশুর মরদেহ পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়।

নিহত ওই শিশু বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে নিহত কন্যা শিশুর পরিবারের পাশে তারেক রহমান

আপডেট সময় : ০২:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫