ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৩

  • আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন পুরুষ এবং দুই জন মহিলা।

গুরুতর আহত ১৩ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় ২ শিশুকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

গতরাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাখরনগর নামক স্থানে ঢাকাগামী ট্রাক (নাম্বার চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) এবং পিক-আপ (নাম্বার ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) এর মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপের হেলপার রহিম মিয়া (২২)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিল। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

তিনি বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৩

আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫