ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

কাশ্মিরে হামলার কারণে সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরলেন মোদি

  • আপডেট সময় : ০২:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পহেলগাম, জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীরা পর্যটকদের ওপর হামলা চালানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পূর্বনির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার সকালে দিল্লি ফিরেছেন।

তিনি গতকাল মঙ্গলবার দু’দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন।

ভারতশাসিত পহেলগামের এ হামলাকে তিনি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, ‘এই হামলার জন্য যারা দায়ী, তাদেরকে ছাড়া হবে না।’

দিল্লিতে ফিরেই নরেন্দ্র মোদি একটি জরুরি বৈঠকে বসেন এবং পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য নেন।

ভারতীয় বার্তাসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই কাশ্মিরে পৌঁছেছেন।

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে মহারাষ্ট্র ও কর্নাটক থেকে পর্যটকদের একটি দল সেখানে গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশ্মিরে হামলার কারণে সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরলেন মোদি

আপডেট সময় : ০২:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫