ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি

  • আপডেট সময় : ০১:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জুম্ম ও কাশ্মিরে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দু’পক্ষের মধ্যে এ গুলিবিনিময় হয়।

ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জুম্ম ও কাশ্মিরে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দু’পক্ষের মধ্যে এ গুলিবিনিময় হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র বলছে, ‘গত রাতে পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্রের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের কার্যকরভাবে জবাব দেয়া হয়েছে।’

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে মঙ্গলবার পর্যটকদের ওপর ‘সন্ত্রাসী’ হামলায় ২৬ জন নিহত হওয়ার ফলে দুই প্রতিবেশীর মধ্যে নতুন সঙ্কট হয়েছে। ভারত পাকিস্তানের সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ছয় দশকেরও বেশি পুরনো সিন্ধু পানিচুক্তি স্থগিত এবং আটারি স্থল-পরিবহন পোস্ট অবিলম্বে বন্ধ করে দেয়ার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। বাতিল করা হয়েছে ভিসা, ইতোমধ্যেই ভারতে রয়েছেন যে পাকিস্তানের নাগরিকরা তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বৃহস্পতিবার সব ভারতীয় মালিকানাধীন বা ভারত-পরিচালিত বিমান সংস্থার জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভারতের সাথে সমস্ত বাণিজ্য স্থগিত করে। তৃতীয় যেকোনো দেশ থেকে ভারতে আসা এবং বা পাকিস্তান হয়ে ভারতে যাওয়া বিমানের জন্যও এই ব্যবস্থা কার্যকর হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি

আপডেট সময় : ০১:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫