ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার

‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে ঢাকাকে অবহিত করলেন পাকিস্তানের হাইকমিশনার

  • আপডেট সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 100
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সোমবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে তাকে ‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে অবহিত করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয় ইঙ্গিত করা হয়েছে।

গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।

এ বক্তব্যের পরের দিনই পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতি অনুসারে, পররাষ্ট্র সচিব এবং হাইকমিশনার আশা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপট তাকে এই সফর স্থগিত করতে বাধ্য করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ আমলা এবং পাকিস্তানের হাইকমিশনার গত ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’- এফওসি’র ‘গঠনমূলক আলোচনা ও সফল সমাপ্তিতে’ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তারা এই বৈঠকে আলোচিত উভয় পক্ষের সংশ্লিষ্ট ক্ষেত্র ও বিষয়গুলোকে অব্যাহত অনুসরণ এবং আরো কাজের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ঢাকায় আজ বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়েছে। হাইকমিশনার পররাষ্ট্র সচিবকে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের চলমান সফরের বিষয়েও অবহিত করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে ঢাকাকে অবহিত করলেন পাকিস্তানের হাইকমিশনার

আপডেট সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫