ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মুন্সিগঞ্জে সালিশে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুন্সিগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সালিশে দুই কিশোর গ্রুপের দ্বন্দ্বে তিন জনকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায়, ১০ জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি বেপারি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারি, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন বাসস-কে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে ২০২১ সালের ২৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সালিশে ইমন ও সৌরভ নামে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ হয়। এতে সৌরভ গ্রুপের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেওয়ার পথে সাকিব হোসেন (১৯) নামে দুই তরুণের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় অপর তিন জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেন মিন্টু (৪৭) নামে আরেকজনের মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চ মৃত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২২ সালের ৮ জুন রাকিবুল হাসান সৌরভসহ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

২০২৪ সালের ২৫ আগস্ট মন্ত্রণালয়ের নির্দেশে মুন্সিগঞ্জ আদালত থেকে মামলাটি ঢাকার ট্রাইব্যুনাল নম্বর-৩ এ পাঠানো হয়।

একই বছরের ১৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলার বিচার চলাকালে ২৮ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে সালিশে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫