ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স

  • আপডেট সময় : ১০:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফ্রান্সের বিচারিক কর্তৃপক্ষ রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানার বিধবা স্ত্রী আগাতে হাবিয়ারিমানার বিরুদ্ধে ১৯৯৪ সালের গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগে চালানো তদন্ত বন্ধ করে দিয়েছে।

আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি বলে এএফপিকে জানিয়েছেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

৮২ বছর বয়সী আগাতে ১৯৯৮ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন। রুয়ান্ডার রাজধানী কিগালি বহুবার তার প্রত্যর্পণ দাবি করলেও, ফরাসি আদালত এখন পর্যন্ত তাকে কোনো বিচারের মুখোমুখি করেনি।

সূত্রগুলো তাদের নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আপাতত ফরাসি আদালতে তার বিরুদ্ধে কোনো বিচারকার্য চলছে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স

আপডেট সময় : ১০:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫