ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

মেক্সিকোর মাদক পাচারকারি চক্রের সঙ্গে জড়িত কলম্বিয়ার সাবেক সৈন্যদের গ্রেফতার

  • আপডেট সময় : ০২:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাদক চক্রের একটি কেন্দ্রস্থলে চলতি সপ্তাহে একটি পরিকল্পিত স্থলমাইন বিস্ফোরণে ছয় মেক্সিকান সেনা নিহত হওয়ার পর গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের মধ্যে ১০ জন কলম্বিয়ার প্রাক্তন সেনা রয়েছেন। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শুক্রবার মোরেলিয়া থেকে এএফপি এ তথ্য জানায়।

তাদের গ্রেফতারের ফলে মেক্সিকান মাদক পাচারকারীদের সাথে বিদেশি সাবেক সামরিক কর্মীদের ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

জাতীয় ও স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে অন্যান্য অস্ত্রের সাথে ৪০ টিরও বেশি বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লস রেয়েস পৌরসভায় এক ডজন কলম্বিয়ানসহ অপরাধী গোষ্ঠীর মোট ১৭ জন সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়েছে।

এএফপির দেখা একটি অভ্যন্তরীণ সামরিক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতের বিস্ফোরণে মেক্সিকান সেনারা যে সাঁজোয়া যানটিতে ভ্রমণ করছিল তা ধ্বংস হয়ে যায়।

এতে বলা হয়, হতাহতদের সাহায্য করার জন্য সামরিক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এলাকাটি দেশের অন্যতম শক্তিশালী মাদক পাচারকারী গোষ্ঠী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের আবাসস্থল।
নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড সসেডো বলেন, ২০১৭ সালে ফার্ক গেরিলা গোষ্ঠীর নিরস্ত্রীকরণ এবং কলম্বিয়ার সামরিক বাজেট হ্রাস মেক্সিকোতে বিদেশি সাবেক সৈন্যদের উপস্থিতির একটি কারণ।

তিনি এএফপিকে বলেন, কিছু সরাসরি কলম্বিয়া থেকে আসে, ‘এবং‘ অন্যরা ইউক্রেনে ভাড়াটে ছিল।’
বছরের পর বছর ধরে, কলম্বিয়ার ভাড়াটে সৈন্যরা, বেশিরভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, আফগানিস্তান, ইয়েমেন এবং ইরাক সহ বিভিন্ন সংঘাতে লড়াই করে আসছে।

২০২৩ সালে, কলম্বিয়ার বন্দুকধারীরা ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যা করে, এবং ২০২১ সালে, কলম্বিয়ার হিটম্যানরা হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যা করে।
সসেডো বলেন, কার্টেলরা বিস্ফোরক সম্পর্কে জ্ঞানের জন্য সাবেক কলম্বিয়ান সামরিক কর্মী ও গেরিলাদের লক্ষ্যবস্তু করছে।

মিচোয়াকানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিস্ফোরক তৈরির জন্য নিবেদিত একটি ‘কলম্বিয়ান সেল’ ২০২৩ সালের অক্টোবরে ভেঙে ফেলা হয়।

সাবেক মেক্সিকান ও বিদেশি সামরিক কর্মীদের কার্টেলের সাথে জড়িত থাকার ঘটনা নতুন নয়।

মেক্সিকান সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটের সাবেক সদস্যরা ১৯৯০-এর দশকের শেষের দিকে জেটাস কার্টেল প্রতিষ্ঠা করে এবং সেখানে গুয়াতেমালার বিশেষ বাহিনী থেকে পলাতকদের নিয়োগ দেয়।

সসেডো বলেন, কলম্বিয়ানদের নিয়োগ ‘সামরিকীকরণ প্রক্রিয়ার প্রতিক্রিয়া’ যা মেক্সিকো ২০০৬ সালে সরকার কার্টেলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে অনুভব করছে।

মিচোয়াকানের অপরাধী গোষ্ঠীগুলোর ইমপ্রোভাইভড ল্যান্ডমাইন পুঁতে রাখা এবং বিস্ফোরক-বোঝাই ড্রোন দিয়ে নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার ইতিহাস রয়েছে।

অতীতে একই ধরণের বিস্ফোরণে বেশ ক’জন সৈন্য নিহত হয়েছে।

মাদক পাচারের সাথে জড়িত অপরাধমূলক সহিংসতায় বিশেষত ২০০৬ সাল থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং ১ লাখ ২০ হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়টি মেক্সিকান মাদক পাচারকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছেন, যার ফলে জল্পনা শুরু হয়েছে যে তিনি তাদের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোর মাদক পাচারকারি চক্রের সঙ্গে জড়িত কলম্বিয়ার সাবেক সৈন্যদের গ্রেফতার

আপডেট সময় : ০২:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫