ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

হার্ভার্ডে ভর্তিচ্ছু বিদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ১২:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বিদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। উচ্চশিক্ষা খাতে তার প্রশাসনের চলমান দমননীতি আরো তীব্রভাবে দৃশ্যমান হলো এ পদক্ষেপের মাধ্যমে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার রাতে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্তে পৌঁছেছি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন বা বিশ্ববিদ্যালয়টির আয়োজিত কোনো বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া বিদেশী নাগরিকদের প্রবেশ সীমিত করা প্রয়োজন।’

ট্রাম্প প্রশাসনের সাথে মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে হার্ভার্ডের, বিরোধ বহুদিনের। আইভি লিগভুক্ত এ বিশ্ববিদ্যালয়টি বারবার, বিশেষ করে নিয়োগ, পাঠ্যসূচি ও গবেষণা-বিষয়ক স্বাধীনতার প্রশ্নে ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণমূলক দাবি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের বিবৃতিতে বলা হয়, এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও বিনিময় কর্মসূচির আওতায় নতুনভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া বর্তমানে হার্ভার্ডে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পর্যালোচনার আওতায় আনার কথাও বলা হয়েছে, যা তাদের ভিসা বাতিলের ঝুঁকি তৈরি করছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা’ রক্ষার যুক্তি তুলে ধরা হয়। ট্রাম্প বলেন, ‘আমার বিবেচনায়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যখন এর বিদেশী শিক্ষার্থীদের সংঘটিত অপরাধ বা অসদাচরণের বিষয়ে যথাযথ তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানায়, তখন তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করে।’

তিনি আরো অভিযোগ করেন, ‘হার্ভার্ড ও এর অধিভুক্ত সংগঠনগুলো শ্রমজীবী মার্কিনীদের সমান সুযোগ থেকে বঞ্চিত করে যাচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ‘হার্ভার্ড পছন্দসই জাতিগোষ্ঠী, জাতীয় উৎস, বংশপরম্পরা বা ধর্মীয় পরিচয়ের বাইরে থাকা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করে, তাই বিদেশী শিক্ষার্থীর অতিরিক্ত উপস্থিতি দিয়ে আরো বেশি সুযোগ কেড়ে নেয়া যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়।’

বুধবারের এ নির্দেশনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন আগেও বিদেশী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ঘোষণা দেন, চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করা হবে।

এদিকে ট্রাম্পের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নতুন বিদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা নিষিদ্ধ করার আদেশকে ‘প্রতিশোধমূলক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘এ পদক্ষেপ প্রশাসনের আরেকটি অবৈধ ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যা হার্ভার্ডের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের অধিকার লঙ্ঘন করে। হার্ভার্ড তার আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হার্ভার্ডে ভর্তিচ্ছু বিদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫