ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলার জবাব তারাই নির্ধারণ করবে: ক্রেমলিন

  • আপডেট সময় : ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া তার বিমান ঘাঁটিতে সাম্প্রতিক ইউক্রেনীয় হামলার জবাব ‘কীভাবে এবং কখন দেবে তারাই সিদ্ধান্ত নেবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বলেছেন, রাশিয়া প্রতিশোধ নেবে। তার পরে বৃহস্পতিবার এই বিবৃতি দেওয়া হল।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়

চলতি সপ্তাহের শেষ দিকে ইউক্রেন রাশিয়ার গভীরে বিমান ঘাঁটিতে হামলা চালায়। এতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিমানের ক্ষতি হয়। এই হামলা মস্কোকে মারাত্মকভাবে ক্ষুব্ধ করে।

মস্কোর প্রতিক্রিয়া কী হবে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী যখন উপযুক্ত মনে করবে তখনই’।

ইউক্রেনের টার্গেট করা বিমানঘাঁটিগুলো সম্মুখ রেখা থেকে অনেক দূরে ছিল। এরমধ্যে আবার কিছু সাইবেরিয়াতেও ছিল।

বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প পুতিনের সাথে তার কথোপকথনের বিস্তারিত শেয়ার করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন বলেছেন এবং খুব জোরালোভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাকে দিতে হবে।’

ট্রাম্প রাশিয়া কীভাবে হামলার জবাব দিতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভ এবং অন্যান্য ইউক্রেনীয় শহরে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে।

পুতিন ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বুধবার তিনি তার দাবির পুনরাবৃত্তি করেছেন, কিয়েভ এই বিরতিকে পুনরায় সংগঠিত এবং সশস্ত্র করার জন্য ব্যবহার করবে।

ইউক্রেন এবং রাশিয়া শান্তি চুক্তির খুব কাছাকাছি না আসায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প শান্তি আলোচনার প্রত্যাশা কমিয়ে দিচ্ছেন।

ট্রাম্প বারবার যুক্তি দিয়ে আসছেন, তিনি পুতিনের সাথে সরাসরি বৈঠকে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং রাশিয়ার নেতাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে শান্তি আলোচনা করতে পারেন কিন্তু পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেছেন, নেতাদের মধ্যে বৈঠক ‘শীঘ্রই অসম্ভব’।

রাশিয়া রাতারাতি ইউক্রেনের শহরগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে এক বছরের একটি শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং চার শিশুসহ কয়েক ডজন আহত হয়েছে।

ফোনালাপের সময় ক্রেমলিন পুনর্ব্যক্ত করেছে, ট্রাম্প এবং পুতিনের মধ্যে কোনো বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়নি তবে বলেছে, ‘একটি বোঝাপড়া রয়েছে, একটি বৈঠক প্রয়োজনীয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের সাথে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন কিন্তু রাশিয়ান নেতা বুধবার এই ধারণাটি প্রত্যাখ্যান করেছেন। পুতিন বলেছেন, ‘সন্ত্রাসীদের সাথে আমরা কী নিয়ে কথা বলতে পারি?’

স্পাইডওয়েব অপারেশন

১ জুন, রোববার অপারেশন স্পাইডারওয়েবের অংশ হিসেবে ইউক্রেন রাশিয়ান বিমানঘাঁটিতে একটি বৃহৎ আকারের ড্রোন হামলা চালায়।

রাশিয়ার অভ্যন্তরে পণ্যবাহী ট্রাক থেকে উৎক্ষেপণ করা কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ড্রোনগুলো ৪০টিরও বেশি বিমানের ক্ষতি বা ধ্বংস করেছে বলে জানা গেছে। যার মধ্যে রয়েছে টিইউ-৯৫ এবং টিইউ-২২ বোমারু বিমান এবং একটি এ-৫০ বায়ুবাহিত রাডার বিমান। ক্ষতির আনুমানিক মূল্য ২ বিলিয়ন ডলার থেকে শুরু করে ৭ বিলিয়ন ডলার পর্যন্ত বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

বুধবার জেলেনস্কি বিশেষ অভিযানে ভূমিকা রাখার জন্য ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) সদস্যদের সম্মানিত করেছেন ।

তিনি বলেছেন, এই অভিযান ইউক্রেনের রুশ সামরিক বাহিনীকে দুর্বল করে দেওয়ার এবং তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রদর্শন করেছে।

জেলেনস্কি বলেছেন, ‘এই ধরনের আগ্রাসনের মুখে ইউক্রেনের কেবল অধিকারই নয় বরং আত্মরক্ষার কর্তব্যও রয়েছে’।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলার জবাব তারাই নির্ধারণ করবে: ক্রেমলিন

আপডেট সময় : ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫