ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইরান-ইসরাইলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে

  • আপডেট সময় : ১০:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘এখন অনেক ফোন কল এবং বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কোনো কাজের কৃতিত্ব পাই না। তাতে সমস্যা নেই, জনগণ সব বুঝে।’

ইরান ও ইসরাইলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই সেই শান্তি প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

‘ইরান ও ইসরাইলের উচিত একটি চুক্তি করা এবং চুক্তিটি হবে,’ বলেন ট্রাম্প।

এক্ষেত্রে ভারত-পাকিস্তান সংঘর্ষসহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত বন্ধে নিজের সাম্প্রতিক ভূমিকার প্রতি ইঙ্গিত করেছেন তিনি।

‘একইভাবে শিগগিরই ইসরাইল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে!,’ বলেন ট্রাম্প।

তিনি আরো বলেন, ‘এখন অনেক ফোন কল এবং বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কোনো কাজের কৃতিত্ব পাই না। তাতে সমস্যা নেই, জনগণ সব বোঝে।’

উল্লেখ্য যে- যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষ থেমেছে।

এছাড়া ইউক্রেন-রাশিয়া এবং ইসরাইল-হামাসের মধ্যেও যুদ্ধবিরতির আলোচনায় সহায়তা করছে ট্রাম্প প্রশাসন। যদিও পক্ষগুলো এখনো যুদ্ধবিরতির বিষয়ে পুরোপুরি একমত হতে পারেনি।

এর মধ্যেই ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টা-পাল্টি হামলা শুরু হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান-ইসরাইলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে

আপডেট সময় : ১০:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫