সংবাদ শিরোনাম ::
কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বললো জেরুসালেমের মার্কিন দূতাবাস
- আপডেট সময় : ১০:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 126
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে জেরুসালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।
এছাড়া কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরাইলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে পররাষ্ট্র দফতর।
যদিও এই মুহূর্তে ইসরাইলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে।
কাজেই এখন যদি কেউ ইসরাইল ছাড়তে চান, তাহলে তার হাতে একমাত্র উপায় হল স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া।
তবে, কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি পরিষেবা দেয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিডিসংবাদ/এএইচএস
























