ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

খামেনেয়ীকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের একটি হাসপাতালে আঘাত হানার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আর থাকতে দেওয়া যাবে না’।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার ইঙ্গি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন উত্তেজনার মধ্যে ইরানি হামলায় ইসরাইলের দক্ষিণের শহর বিয়ারশেবায় সরোকা হাসপাতাল আগুন ধরে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করেছে, তারা একটি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালিয়েছে।

জেরুসালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাসপাতাল হামলার জন্য ইরানকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছে।

অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ কঠোর ভাষায় বলেন, ‘খামেনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন তিনি ইসরাইল ধ্বংস করতে চান। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোতে হামলার আদেশ দিয়েছেন। তিনি মনে করেন, ইসরাইল ধ্বংস করা তার লক্ষ্য। এমন একজন মানুষের অস্তিত্ব আর টিকিয়ে রাখতে দেওয়া যায় না।’

হাসপাতালের পরিচালক শ্লোমি কোডিশ বলেন, সরোকায় ৪০ জন আহত হয়েছেন। একটি খালি করা সার্জিক্যাল ভবন ধ্বংস হয়ে ধোঁয়া বের হয়েছে। কয়েকটি ওয়ার্ড সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন ভবন, জানালা, ছাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ গাজা যুদ্ধের ১৯ মাসের মধ্যে নতুন করে ইরান-ইসরাইল সংকট সৃষ্টি হয়েছে। দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা সপ্তম দিনে গড়িয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খামেনেয়ীকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫