ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা

গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এস.আর.ও. নম্বর ২৬৭-আইন/২০২৫ এর কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ (অ্যাক্ট নং ৭ অফ ১৯৫৬) এর সেকশন-৩ এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্ট-এর অধীন ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারীকৃত প্রজ্ঞাপন এস. আর.ও. নম্বর-৩১২-আইন/২০২৪ দ্বারা গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল।

উল্লেখ্য, গুম কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫