ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

  • আপডেট সময় : ১২:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 102
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘পোপ ফেস্ট’ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারার একটি হোটেলে ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‌্যান্ডাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পোপের উদ্দেশে প্রেরিত একটি অভিনন্দন বার্তা ভ্যাটিকানের রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

অভিনন্দন বার্তায় মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈশ্বিক মানবতার কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল কূটনৈতিক মহলের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

আপডেট সময় : ১২:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫