ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

পানির স্তর স্বাভাবিকে থাকায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ

  • আপডেট সময় : ০২:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 78
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পানির স্তর স্বাভাবিক থাকায় দীর্ঘ ১১ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট।

আজ শুক্রবার সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

ব্যবস্থাপক আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.২২ ফুট মীনস সি লেভেল থাকায় অর্থাৎ বিপৎসীমার নিচে থাকায় সকাল ৮ টায় কেন্দ্রের ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় লেক তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানির স্তর স্বাভাবিকে থাকায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ

আপডেট সময় : ০২:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫