ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো

  • আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কসোভো আজ ঢাকায় একটি স্থানীয় এনজিওর সঙ্গে সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা সম্প্রসারণ করেছে।

বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ও অ্যাসোসিয়েশন ফর সোশিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (এএসইএবি)-এর নির্বাহী পরিচালক মাহফুজা খানম এই এমওসি স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কসোভো দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায়, কসোভো প্রজাতন্ত্র এএসইএবি’র উদ্যোগে রোহিঙ্গা শিশুদের শেখার পরিবেশ উন্নয়নে ৫ হাজার ইউরো আর্থিক সহায়তা প্রদান করবে। এই সহায়তার মাধ্যমে কক্সবাজারের কমিউনিটি লার্নিং সেন্টারগুলোতে স্কুল বেঞ্চ, ব্যাগ এবং পানির পাত্র সরবরাহ করা হবে।

রাষ্ট্রদূত প্লানা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক প্রতিক্রিয়ার প্রতি কসোভোর সংহতি পুনর্ব্যক্ত করেন এবং বাস্তুচ্যুত শিশুদের মর্যাদা ও সহনশীলতা গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত প্লানা বলেন, রোহিঙ্গা জনগণের সহায়তায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কসোভো সংহতি প্রকাশ করছে। শিক্ষা শুধু একটি মৌলিক অধিকার নয়, এটি একটি আশার সেতুবন্ধন এবং সহনশীলতার পথ, বিশেষ করে তাদের জন্য যাদের জীবন সংঘাতের কারণে বিপর্যস্ত হয়েছে।

মহাপরিচালক মো. কামরুজ্জামান বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য কসোভোর ‘উদার সহায়তা’র প্রশংসা করেন এবং এটিকে ‘গভীর মানবিক সংকটের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার প্রকাশ’ বলে অভিহিত করেন।

এই উদ্যোগটি মানবিক মূল্যবোধ, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি কসোভো ও বাংলাদেশের অভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো

আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫