ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান

  • আপডেট সময় : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 102
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি ক্রিকেটের আগামী আসরের জন্য নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে দলে ভেড়াল ডারবান সুপার জায়ান্টস।

এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশি স্পিনার তাইজুলের পরিবর্তে ডারবান সুপার জায়ান্টসের হয়ে আগামী আসরে খেলবেন উইলিয়ামসন।

গত সেপ্টেম্বরে এসএ টোয়েন্টি ক্রিকেটে মেগা নিলামে প্রায় ২৯ হাজার মার্কিন ডলারে তাইজুলকে কিনেছিল ডারবান সুপার জায়ান্টস। নিলামে বাংলাদেশের আরও ১৪ ক্রিকেটারও ছিল। কিন্তু বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছিলেন শুধুমাত্র তাইজুলই।

কিন্তু আগামী আসরে খেলা হচ্ছে না তাইজুলের। তবে কি কারণে তাইজুল খেলতে পারবেন না, এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলেনি ইএসপিএনক্রিকইনফো।

গত আসরে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উইলিয়ামসন। ঐ আসরে দলের হয়ে সর্বোচ্চ ২৩৩ রান করেছিলেন তিনি। তারপরও নিলামের আগে উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছিল ডারবান।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে এসএ টোয়েন্টি প্রতিযোগিতার চতুর্থ আসর।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান

আপডেট সময় : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫