সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৯০ অবৈধ অভিবাসীসহ নৌকাডুবি, এক নারীর মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 92
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে প্রায় ৯০ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। রোববার মালয়েশিয়া পুলিশ এ তথ্য জানিয়েছে।
কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, এতে একজন নারী মারা গেছেন এবং ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়ার কেদাহ প্রদেশের পুলিশ প্রধান আদজলি আবু শাহ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে ৯০ জনকে বহনকারী নৌকাটি তিন দিন আগে উল্টে গেছিল।’
তিনি আরও জানান, প্রায় একই সংখ্যক যাত্রী বহনকারী আরও দু’টি নৌকা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানায় পুলিশ প্রধান।
বিডিসংবাদ/এএইচএস

























