ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

  • আপডেট সময় : ১১:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 108
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

বিজিবির সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ২৬২ দশমিক ৭৬ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম রূপা, ৩৩ হাজার ৯১০টি শাড়ী, ১৯ হাজার ৫৮০টি থ্রিপিস বা শার্টপিস বা চাদও বা কম্বল, ১৬ হাজার ৯৯১টি তৈরী পোশাক, ৫৬৯ মিটার থানকাপড়, ১ লাখ ৭১ হাজার ৯৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৬ হাজার ২২৭ পিস ইমিটেশন গহনা, ১৭ লাখ ৬১ হাজার ৫২৬টি আতশবাজি, ৬ হাজার ৫২ ঘনফুট কাঠ, ৪ হাজার ৫৮৯ কেজি চা পাতা, ১০ হাজার ৩৯২ কেজি সুপারি, ৩১ হাজার ৬৫১ কেজি কয়লা, ৫৩৫ ঘনফুট পাথর, ৩৭ হাজার ৩৫৫ কেজি সুতা বা কারেন্ট বা দুয়ারি জাল, ২৫১টি মোবাইল, ৩১ হাজার ৬৭৮টি মোবাইল ডিসপ্লে, ৪৮ হাজার ২৮৬টি চশমা, ৪০ হাজার ৮২৬ কেজি জিরা, ৯ হাজার ৯১৪ কেজি চিনি, ২৬ হাজার ৪৫৮ কেজি পেঁয়াজ, ৬০১ কেজি রসুন, ৫ হাজার ৩৭৮ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭ হাজার ৬৯০ কেজি সার, ৫ হাজার ২৪ প্যাকেট কীটনাশক, ৩ হাজার ২ লিটার ডিজেল, ১ লাখ ৯ হাজার ৭৩২ পিস চকলেট, দেড় হাজার গরু বা মহিষ, ১০টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ২১টি পিকআপ বা মহেন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি বা ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল বা ভ্যান।

৪টি দেশীয় বা দেশীয় পিস্তল, একটি রিভলভার, ৩টি মর্টার সেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর এবং ৭টি অন্যান্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৪৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫ হাজার ৪৬৫ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৫৮২ বোতল বিদেশি মদ, ২৫১ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ২৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৭৮২ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ১ লাখ ৩০ হাজার ৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫৫ হাজার ৯১৭টি নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন, ৪ হাজার ৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৬ হাজার ৩০৯টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭ লাখ ২৭ হাজার ৭৬৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৪ চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১০ জন বাংলাদেশি নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৯৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

আপডেট সময় : ১১:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫