ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

  • আপডেট সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 82
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি প্রধান সড়কে ইসরাইলি হামলায় আজ সোমবার একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইল তার উত্তর প্রতিবেশী লেবাননের ওপর হামলা জোরদার করেছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সপ্তাহান্তে ইসরাইলি হামলায় লেবাননে আরও পাঁচজন নিহত হয়েছেন। ইসরাইলের অভিযোগ, ইরান-সমর্থিত প্রতিপক্ষ হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘দক্ষিণাঞ্চলীয় বাইসারিয়েহ এলাকায় সড়কে একটি গাড়িতে ইসরাইলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।’

এএফপির একজন সাংবাদিক সাইদোন ও টাইর শহরের সংযোগকারী সড়কে একটি বিধ্বস্ত গাড়ি দেখতে পান, যেখানে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করতে কাজ করছিলেন এবং যানজট সৃষ্টি হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

আপডেট সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫