ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া ইসলামকে সিঙ্গাপুর নেয়া হলো

  • আপডেট সময় : ০২:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো। আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিয়া। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত।

৯ জানুয়ারি রাতে বসুন্ধরা শপিং মলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে ১০ জানুয়ারি দুপুরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিয়া ইসলামকে সিঙ্গাপুর নেয়া হলো

আপডেট সময় : ০২:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭