সংবাদ শিরোনাম ::
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন
- আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 141
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে গতকাল (সোমবার) একটি গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মিশন।
এক শোকবার্তায় নয়াদিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনের সকল সদস্যরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, ‘এই দুর্ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

























