ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা

বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স

  • আপডেট সময় : ১১:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিম্ন আদালতে আইনজীবীদের লাইসেন্স প্রদানে বাংলাদেশ বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে এনসিপি সমর্থিত ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স।

বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে আজ বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি পালন করেন এনসিপি সমর্থিত ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু, সঞ্চালনা করেন অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোস্তফা আজগর শরিফি, লাবাবুল বাশার, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বার কাউন্সিলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অবিলম্বে বার কাউন্সিলের এড-হক কমিটি বাতিল করে নির্বাচন দেয়ার দাবী জানান।

অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, ‘সংবিধিবদ্ধ সংস্থা বার কাউন্সিল রিভিউ প্রক্রিয়ার নামে দেদারসে আইনজীবীদের লাইসেন্স দিচ্ছে। এতে বিচার বিভাগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে বার কাউন্সিল সহ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এবং প্রত্যেকটা বার এসোসিয়েশন জবরদখল করা হয়েছে। অবিলম্বে সেখানে নির্বাচন দিতে হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স

আপডেট সময় : ১১:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫