ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিষেধাজ্ঞা প্রত্যাহার শাকিব খানের

  • আপডেট সময় : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
  • / 643
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিব খানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।১ মে চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, সদস্য উপদেষ্টা চিত্রনায়ক আলমগীর সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩০ এপ্রিল শাকিব খান পরিচালকদের সম্পর্কে তার দেওয়া অনাকাঙ্খিত বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। আজকের সভায় বিস্তারিত আলোচনা শেষে শাকিব খানের সঙ্গে সিনেমা করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত সমিতিগুলো নিয়েছিল তা প্রত্যাহার করা হলো।’

তবে সকল সংগঠনের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করে চলচ্চিত্রের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নীতিমালা তৈরীর সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনগুলো। এই নীতিমালা ভাঙলে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে শাকিব খান বাংলাদেশের নির্মাতাদের ছোট করেছেন বলে অভিযোগ ওঠে। ‘শাকিব বলেছিলেন বাংলাদেশে ভালো ছবি বানানোর মতো নির্মাতা, টেকনিশিয়ান নেই।’

এ নিয়ে চলচ্চিত্র সমিতিসহ ১২টি সংগঠন তাকে বয়কটের ঘোষণা দেয়। ওই বক্তব্য নিজের ভুল বলে ক্ষমা চেয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘ওই দিন আমার মানসিক অবস্থা ভালো ছিলো না।’

রোববার সন্ধ্যায় এফডিসির পরিচালক সমিতির সভাকক্ষে পরিচালক সমিতির সাথে শাকিব খানের সমঝোতা বৈঠক হয়।এ সময় শাকিব খান পরিচালক সমিতির কাছে তার আপত্তিকর কথার জন্য ক্ষমা চান। উপস্থিত সাংবাদিক ও সবার সামনেই নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে কোলাকুলি করেন।নায়ক আলমগীর ও সোহেল রানার উদ্যোগে এই বৈঠক হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষেধাজ্ঞা প্রত্যাহার শাকিব খানের

আপডেট সময় : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭