ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঝিনাইদহের স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকীর আওয়ামী লীগে যোগদান

  • আপডেট সময় : ০২:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-২ এর তাহজীব আলম সিদ্দিকীসহ ১৪ স্বতন্ত্র এমপি আওয়ামী লীগে যোগ দিলেন। চলমান জাতীয় সংসদের ১৪ জন স্বতন্ত্র এমপি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সংসদের ১৬ জন স্বতন্ত্র এমপির মধ্যে আর মাত্র দুইজন স্বতন্ত্র এমপি থাকল। এসব এমপি বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা হিসেবে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে জিতেছিলেন। এখন আবার তারা নিজ ‘ঘরে’ ফিরলেন।

এর আগেও একাধিকবার তারা আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাতে সম্মতি ছিল না। কারণ জাতীয় সংসদ এতে আরও ‘একপেশে’ হয়ে যেতেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে কোন্দল মুক্ত রাখতে চেষ্টা করছে আওয়ামী লীগ। এ কারণে স্বতন্ত্র এমপিদের আবদার রক্ষা করল দলটি। সূত্র জানায়, বুধবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করে যোগদানের সিদ্ধান্ত নেন এসব এমপিরা। অতি গোপনে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১৪ জন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা এখন নিজ ঘরে ফিরে এসেছেন।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহের স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকীর আওয়ামী লীগে যোগদান

আপডেট সময় : ০২:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭