ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

  • আপডেট সময় : ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 61
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার দুইটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়।

আজ সকাল ৮টায় চুয়াডাঙ্গার পৌর এলাকার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় ও মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ বারী প্রাথমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

এদিকে সকালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকাল ৯টায় শেষ খবর পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার দুইটি আসনেই বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন
বাংলাদেশের একজন করে প্রার্থী ভোটযুদ্ধে আছেন। এতে দুটি আসনে তিনজন করে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মো. শরীফুজ্জামান, জামায়াতের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জহুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবু, জামায়াতের মো. রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাসানুজ্জামান সজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে এবার মোট ভোটার রয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এরমধ্যে দুই লাখ ৫৪ হাজার ৩০২ জন পুরুষ, দুই লাখ ৫৭ হাজার ৩৪৭ জন মহিলা ও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এরমধ্যে দুই লাখ ৪৬ হাজার ৭১৭ জন পুরুষ, দুই লাখ ৪৫ হাজার ৭৩৬ জন মহিলা ও ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৪টি।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

আপডেট সময় : ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬