সংবাদ শিরোনাম ::
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- আপডেট সময় : ১০:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 59
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশুদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নৌবাহিনী সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি মসজিদের বাইরে সমবেত শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’
কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী গুলশান এলাকায় যান।
বিডিসংবাদ/এএইচএস






















