ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে গরিব রোগীরা রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে ট্রাম্প ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার তিন মাগুরায় পৌর যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের সিরাজগঞ্জে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুদক-তদন্ত ও পদত্যাগের চাপে টালমাটাল বিএনপিসহ সরকারের অন্দরমহল চর বিজয়ে বিরল নীল-সবুজ অম্বর চুটকি পাখির দেখা

বৈরুত বিমানবন্দর সড়কে ইসরাইলি হামলায় নিহত ৩

  • আপডেট সময় : ০৭:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 57
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বৈরুতের বিমানবন্দর মহাসড়কে যানবাহনে ইসরাইলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিমানবন্দর মহাসড়কে দুটি ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হন। বৈরুত থেকে বার্তাসংস্থা এএপপি এ খবর জানায়।

নতুন করে হিজবুল্লাহর হামলার জবাবে টানা তৃতীয় দিনের মতো ইসরাইল বোমাবর্ষণের পর এসব হামলার ঘটনা ঘটে।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুত এলাকায় দুই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বৃহস্পতিবার ভোরে ইসরাইল বৈরুতের একটি উপশহরের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। তারা সতর্ক করে বলে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

এর আগে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নেতা ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এ সময় ইসরাইলি বাহিনী সীমান্তের কয়েকটি শহরে অগ্রসর হয় এবং লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়।

সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ সোমবার ইসরাইলে হামলা চালায়। এর মধ্য দিয়েই লেবানন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে।
বুধবার হিজবুল্লাহ তাদের হামলা আরও জোরদার করে। তারা জানায়, অন্তত ১৫টি হামলায় তেল আবিব পর্যন্ত ইসরাইলি অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈরুত বিমানবন্দর সড়কে ইসরাইলি হামলায় নিহত ৩

আপডেট সময় : ০৭:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬