ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিভ্রাট: বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প

  • আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 48
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রধান বাধা হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন রাজনীতি বিষয়ক সংবাদপত্র পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কিকে এখনই উদ্যোগ নিতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে হবে।’

গত বছর হোয়াইট হাউসে এক উত্তপ্ত বৈঠকে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে জেলেনস্কিকে সমালোচনা করেছিলেন। ট্রাম্প আবারও প্রায় একই সুরেই মন্তব্য করেছেন।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের নেতা এখন দুর্বল অবস্থানে আছেন এবং সমঝোতায় পৌঁছাতে তাকে কিছু ছাড় দিতে হতে পারে।

তিনি বলেন, ‘ভাবাই যায় না, তিনি একাই বাধা হয়ে দাঁড়িয়েছেন। তার হাতে তেমন কোনো শক্তি নেই। এখন তার শক্তি আরও কমে গেছে।’

ট্রাম্প আরও যোগ করেছেন, ‘আমার মনে হয়, পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।’

তিনি দীর্ঘদিন ধরে বলছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়া অপ্রয়োজনীয়। অতীতেও তিনি পুতিনের প্রশংসা করেছেন এবং গত আগস্টে তাকে আলাস্কায় আমন্ত্রণ জানিয়েছিলেন।

গত শনিবার ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রেক্ষিতে ট্রাম্প এই মন্তব্য করেছেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসার প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে তিনি স্বীকার করেছেন, লক্ষ্যটি অর্জন করা কঠিন, কারণ রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প

আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬