ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাকির নায়েক ও তার সংস্থার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক যাত্রী বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ পদ্মা নদীতে ফেরিতে বাল্কহেডের ধাক্কা: নিহত এক শিশু ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান জলবায়ু সহনশীল নগর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার নুহাশ পল্লীতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন ইরানের সিরিক বন্দরে গভীর রাতে রহস্যময় সামরিক হামলা পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ সন্ত্রাসী মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিককে সরানোর চিন্তায় হোয়াইট হাউস

জাকির নায়েক ও তার সংস্থার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

  • আপডেট সময় : ০৩:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামি বক্তা জাকির নায়েক এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর সংগঠনটির ওপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে প্রথমবার জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এরপর ২০২০ সাল থেকে দেশটিতে তার সব ধরনের ভাষণ প্রচার নিষিদ্ধ করা হয়। ২০১৬ সালে জাকিরের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার। ২০২০ সাল থেকে ভারতে তার ভাষণ দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়।

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও এনআইএ দীর্ঘদিন ধরেই জাকির নায়েককে খুঁজছে। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও তহবিল তছরুপসহ বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

জাকির নায়েক ও তার সংস্থার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

আপডেট সময় : ০৩:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬