ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরিশালে বাসের চাপায় পথচারী নিহত

  • আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো : বরিশালেরর উজিরপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মনোতোষ হালদার (৩২) উপজেলার বামরাইল ইউনিয়নের মুঙ্গাকাঠি গ্রামের মৃত মনিন্দ্র হালদারের ছেলে।

সোমবার সকালে বড়াকোঠা ইউনিয়নের গরিয়া এলাকার উজিরপুর ধামুরা সড়কে এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় সময় বরিশাল থেকে ধামুরাগামী একটি বাস রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া মনোতোষ হালদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মৃতদেহ সূরতহাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে বাসের চাপায় পথচারী নিহত

আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭