ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নতুন রাশিয়া-চীন গ্যাস পাইপলাইন প্রকল্পের অগ্রগতি হলেও চুক্তি হয়নি: ক্রেমলিন

  • আপডেট সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 50

None

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন বহুমূল্যের ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন প্রকল্পে কোনো চুক্তি হয়নি বলে বুধবার রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে ক্রেমলিন।

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে অর্থনৈতিকভাবে ক্রমেই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়া মস্কো কয়েক বছর ধরে এই পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে বেইজিংয়ের অনাগ্রহের কারণে অগ্রগতি ধীর ছিল।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে বলেন, দুই পক্ষ ‘মৌলিক বোঝাপড়ায়’ পৌঁছেছে। এর মধ্যে পাইপলাইনের রুট ও নির্মাণ পদ্ধতি নিয়ে সমঝোতা রয়েছে। তবে এখনো স্পষ্ট সময়সূচি ঠিক হয়নি ও কিছু বিষয় নিয়ে কাজ বাকি রয়েছে।

পুতিন-সি বৈঠকের পর ক্রেমলিন তাদের ওয়েবসাইটে যে দীর্ঘ চুক্তির তালিকা প্রকাশ করেছে, সেখানে এই প্রকল্পের উল্লেখ ছিল না।

এই পাইপলাইনের মাধ্যমে বছরে ৫ হাজার কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে। রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গ্যাস সেই ক্ষেত্রগুলো থেকে নেওয়া হবে যেগুলো আগে ইউরোপে রপ্তানির জন্য ব্যবহৃত হতো। যুদ্ধের পর ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে।

পাইপলাইনটির রুট হবে উত্তর সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপ থেকে মঙ্গোলিয়া হয়ে চীন পর্যন্ত। এর দৈর্ঘ্য হবে ২ হাজার ৬০০ কিলোমিটার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন রাশিয়া-চীন গ্যাস পাইপলাইন প্রকল্পের অগ্রগতি হলেও চুক্তি হয়নি: ক্রেমলিন

আপডেট সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬