ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কিউবার বিরুদ্ধে ‘বিচারিক অস্ত্র’ ব্যবহার বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

  • আপডেট সময় : ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। একই সঙ্গে কিউবার বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা ও বিচারিক অস্ত্র’ ব্যবহার বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

৯৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে বুধবার যুক্তরাষ্ট্র যে অভিযোগ ঘোষণা করেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাতের চেষ্টা করতে পারেন।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচারিক অস্ত্র ব্যবহার বন্ধ করা এবং সবসময় শক্তি প্রয়োগের হুমকি দেওয়া থেকে বিরত থাকা।’

তিনি আরও বলেন, ‘চীন কিউবার জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে। পাশাপাশি বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে।’

রাউল কাস্ত্রো হলেন প্রয়াত ফিদেল কাস্ত্রোর ছোট ভাই। ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালের কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে কিউবায় ক্ষমতায় আসেন এবং দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন।

১৯৯৬ সালে কাস্ত্রো-বিরোধী পাইলটদের চালিত দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনা থেকে তার বিরুদ্ধে অভিযোগগুলো আসে।

ওই ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল।

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আমেরিকান নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও বিমান ধ্বংসের অভিযোগও আনা হয়েছে।
বুধবার ট্রাম্প কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের করা মামলাকে ‘অত্যন্ত বড় মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের তেল অবরোধের কারণে কয়েক মাস ধরে কিউবার অর্থনীতি গভীর সংকটে রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিউবার বিরুদ্ধে ‘বিচারিক অস্ত্র’ ব্যবহার বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

আপডেট সময় : ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬