ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট সময় : ১১:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 9
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশুরা ফুলের মতো। তাদের প্রত্যেকের মধ্যেই সম্ভাবনাময় সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যেই বাংলাদেশ জিয়া শিশু একাডেমি শিশুদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে কাজ করে যাচ্ছে।

আজ রোববার রাজধানীতে চ্যানেল আইয়ে আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা আজ প্রতিষ্ঠিত শিল্পী, তাদের অনেকেই বিভিন্ন প্রতিভা অন্বেষণমূলক আয়োজনের মাধ্যমে উঠে এসেছেন। নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি ১৪তম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতসহ বিভিন্ন বিষয়ে দেশের ১২টি জোনে প্রাথমিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুজনকে ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হবে। প্রতিযোগিতার প্রতিটি পর্ব চ্যানেল আই-এ প্রচারিত হবে। আগামী ২৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা।

এছাড়া উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া এবং প্রতিযোগিতার প্রকল্প পরিচালক রাজু আলীম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান শিল্পীরা উঠে আসবেন, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ১১:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬