ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ : পানি সম্পদ মন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নিতে ও দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং খুব শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে।

তিনি বলেন, ‘তিস্তা মহাপ্রকল্পের প্রকল্পের পাশাপাশি আমরা পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হয়েছে এবং জনগণ খুব দ্রুতই কাজের অগ্রগতি দেখতে পাবে।’

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত হলেও বর্তমান সরকার দায়িত্বে আসার আগে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে খুব কমই অগ্রগতি হয়েছিল।

তিনি জানান, বর্তমান সরকার জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষা ও প্রতিশ্রুতির আলোকে প্রয়োজনীয় কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় সমীক্ষামূলক কাজ শেষ করব। এরপর তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চলের বিকাশ এবং দেশের অর্থনীতির রূপান্তরে প্রকল্পটির দৃশ্যমান বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।’

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের জন্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ : পানি সম্পদ মন্ত্রী

আপডেট সময় : ১০:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬