ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার অভিযান অব্যাহত, অলৌকিক আশায় স্বজনরা

  • আপডেট সময় : ০১:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার চার দিন পর শুক্রবার ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে, এখনো শত শত মানুষ নিখোঁজ থাকায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভূমিকম্পের পর বেঁচে থাকা কারও সন্ধানে স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের কোনো চিহ্ন খুঁজে চলেছেন। জীবিতদের উদ্ধারের গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে গেলেও তারা কঠিন ও ক্লান্তিকর এই কাজ চালিয়ে যাচ্ছেন।

চলতি শতাব্দীতে দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে পশ্চিমাঞ্চলীয় শহর কালি ও পেরেইরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কফি উৎপাদনকারী অঞ্চল ও উপকূলীয় এলাকায় প্রায় ১৩ হাজার বাড়ি ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, ভূমিকম্পে অন্তত ২৮৭ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। এ ছাড়া প্রায় ৩৭৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।

পেরেইরায় একটি হোটেলের ধ্বংসস্তূপে কয়েক দিন ধরে ছেলেকে খুঁজছিলেন হার্নান গিরালদো। শুক্রবার বিকেলে তিনি অবশেষে তাঁর ছেলে হুয়ান ফেলিপে গিরালদোর মরদেহ খুঁজে পান। ২৪ বছর বয়সী হুয়ানের আগামী রোববার বিয়ে করার কথা ছিল।

শহরের অন্য একটি এলাকায় এক বয়স্ক ধর্মযাজক ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে ক্লান্ত উদ্ধারকর্মীদের আলিঙ্গন করেন।

-পরিস্থিতি ভয়াবহ-

ক্ষমতায় আসার প্রথম সপ্তাহেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা। ভূমিকম্পে একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অথচ সরকার এখনো পুনর্গঠনের সম্ভাব্য ব্যয়ের হিসাব প্রকাশ করতে পারেনি।

নতুন প্রেসিডেন্ট দেশে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। সপ্তাহজুড়ে তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর পরিদর্শন করে ঘরবাড়ি হারানো মানুষদের বাড়ি ভাড়া সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

পেরেইরায় গিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ।’

দারিদ্র্যপীড়িত ও ভূমিকম্প-বিধ্বস্ত চোকো অঞ্চল পরিদর্শনকালে তিনি বলেন, তিনি এলাকাটির জন্য একটি ‘মার্শাল প্ল্যান’ বাস্তবায়ন করতে চান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের নেওয়া বিশাল কর্মসূচির নাম থেকেই এ পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার অভিযান অব্যাহত, অলৌকিক আশায় স্বজনরা

আপডেট সময় : ০১:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬