ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

ফ্রান্সের কর-সংক্রান্ত কম্পিউটারে হ্যাকারদের বড় ধরনের হামলা

  • আপডেট সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 50
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফ্রান্সের কর ও ভূমি নিবন্ধন বিভাগের কম্পিউটার থেকে কয়েক লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়-সংক্রান্ত তথ্য চুরি করেছে হ্যাকাররা। শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জেনারেল ডিরেকশন অব পাবলিক ফাইন্যান্স (ডিজিএফআইপি) জানায়, জুন ও জুলাইয়ে তাদের কম্পিউটার ব্যবস্থায় পৃথক দু’টি সাইবার হামলা চালানো হয়। প্যারিস থেকে বার্তা সংস্থা এএপপি এ খবর জানিয়েছে।

এর আগে একটি হ্যাকার গোষ্ঠী এসব কম্পিউটারে হামলা চালানোর দাবি করেছিল।

ডিজিএফআইপি জানায়, জুনে প্রথম হামলায় অন্তত ৬ লাখ ৭৮ হাজার ব্যক্তি ও পেশাগত হিসাবের তথ্য চুরি করা হয়েছে। চুরি হওয়া তথ্যের মধ্যে নাম, ‘রেফারেন্স আয়-সংক্রান্ত তথ্য’ এবং পরিশোধ করা করের হার রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ে দ্বিতীয় দফায় ২ লাখ ভূমি নিবন্ধন হিসাবের তথ্য চুরি হয়েছে।

এর আগে হামলার দাবি করা ‘জিরোবাইটস’ গোষ্ঠী জানায়, তারা ২ লাখ ৫০ হাজার ভূমি নিবন্ধন হিসাবের তথ্য পেয়েছে। এসব হিসাবের সঙ্গে ভূমি ও সম্পত্তির মালিক প্রায় ২০ লাখ মানুষ জড়িত।

ডার্ক ওয়েবের একটি ফোরামে জিরোবাইটস এই তথ্য চুরির দাবি করে। এর আগে ফরাসি সরকারের কম্পিউটারে চালানো বিভিন্ন সাইবার হামলার সঙ্গে গোষ্ঠীটির সম্পৃক্ততা ছিল।

সাইবার অপরাধীরা বলেছে, কর কর্মকর্তারা যে ভিপিএন ব্যবহার করেন, সেটিতে তারা প্রবেশাধিকার পেয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধীদের সবচেয়ে বেশি হামলার শিকার দেশগুলোর একটি ফ্রান্স।

এপ্রিলে পরিচয়পত্রের আবেদন পরিচালনাকারী সংস্থা এএনটিএসে বড় ধরনের সাইবার হামলা হয়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যক্তি ও পেশাজীবীর তথ্য ক্ষতিগ্রস্ত হয়।

ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয় জানায়, তাদের কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের তথ্য চুরির ঘটনায় ১২ লাখ ব্যাংক হিসাবের তথ্য চুরি হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সের কর-সংক্রান্ত কম্পিউটারে হ্যাকারদের বড় ধরনের হামলা

আপডেট সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬