ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

নিরাপত্তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সহযোগিতা ‘গুরুত্বপূর্ণ’: জাপানের প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০২:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 15
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার বলেছেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ‘গুরুত্বপূর্ণ’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ নিয়ে সংশয় তৈরি হওয়ার পর তিনি এ কথা বলেন।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়া সফররত শিনজিরো কোইজুমি ওয়াশিংটন ও প্রতিবেশী সিউলের সঙ্গে যৌথ নিরাপত্তা সহযোগিতার জোরালো সমর্থন জানিয়েছেন। ওয়াশিংটন জাপানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী।

কোইজুমি সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে গুরুতর ও জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখে থাকা জাপানের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ক্যানবেরায় জাপান-অস্ট্রেলিয়া বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনকে সহযোগিতা না করায় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন তিনি।

ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আমরা খুবই উদ্বিগ্ন। আমরা ধারাবাহিকভাবে এ বিষয়টি বলে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চ্যালেঞ্জপূর্ণ বিশ্বে বাস করছি। সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জের বেশ কিছু উত্তর কোরিয়া সৃষ্টি করেছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরাপত্তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সহযোগিতা ‘গুরুত্বপূর্ণ’: জাপানের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০২:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬