ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্সেনাল বিশ্বের সেরা ক্লাব হতে পারে : আর্তেতা সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী ‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মার্কিন শুল্ক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান সরকার জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার বসতবাড়ি অবরুদ্ধ করে রাখায় মার্কিন পতাকা ওড়ালেন ফিলিস্তিনি-আমেরিকান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন

  • আপডেট সময় : ০৫:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয় সংকট ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশে সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন।

তিনি বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট রয়েছে, তার অন্যতম কারণ দলীয় রাষ্ট্রপতি। এ সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে বেশ কিছু নীতিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে বিএনপিরও কোনো নোট অব ডিসেন্ট ছিল না। ইসলামী আন্দোলন প্রত্যাশা করেছিল, জুলাই সনদে ঐকমত্য হওয়া সেই নীতিগুলো অনুসরণ করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তা না হওয়ায় এই নির্বাচনে ভোট দেওয়া সমীচীন মনে করছে না দলটি।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদে ঐকমত্য প্রতিষ্ঠিত বিষয়গুলোর মধ্যে ‘রাষ্ট্রপতি’ শিরোনামে ধারা-১০-এ বলা হয়েছে, রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন। এ ধারার বিষয়ে বিএনপিও একমত হয়েছিল।

তিনি আরও বলেন, ধারা-২৮-এ জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোটদানের প্রসঙ্গে অর্থ বিল ও আস্থাভোট ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে উল্লেখ রয়েছে। এ বিষয়েও বিএনপিসহ সবাই একমত হয়েছিল এবং কোনো নোট অব ডিসেন্ট ছিল না।

তবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে ঐকমত্য হওয়া এই দুইটি বিষয়ের কোনোটিই মান্য করা হচ্ছে না বলে অভিযোগ করেন গাজী আতাউর রহমান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০৫:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬