ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পে স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপন জারি দীর্ঘ এক যুগ পর ঢাকায় ফিরছে বাটেক্সপো ২০২৬ মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল চার প্রাণ আইআইটি মুম্বাইয়ের শিক্ষার্থীর মৃত্যু: পরিবারের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্য মানিকগঞ্জে প্রবাসীসহ তিনজনের মৃত্যু: তদন্তে পুলিশ নিখোঁজ কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ মিছিলের প্রস্তুতির সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ১৭ বছরে প্রভাব খাটিয়ে অযোগ্যদের পাস করানো হয়েছে: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস জ্বালানি সংকটে ইউরোপ: বাড়ছে মূল্যস্ফীতি ও সরবরাহের উদ্বেগ

বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

  • আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 13
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক নারী যাত্রী। এ ঘটনায় ফ্লাইটটি ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে ওই যাত্রীকে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিজি-১৩৬ ফ্লাইটটি মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে আবারও যাত্রা করে।

তবে ওই নারী যাত্রী ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন বা তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬