ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে: রুহুল কবির রিজভী

  • আপডেট সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের এই মাটির গভীরে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির যে ভিত্তি রয়েছে, তা অটুট থাকবে। মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর যে দার্শনিক রূপ দিয়েছেন, তার মধ্যেই প্রতিটি ধর্ম, সম্প্রদায় ও নৃগোষ্ঠীর মানুষ সমানভাবে জায়গা করে নিয়েছে। এই কাঠামোর মধ্যে প্রত্যেকেই গর্বের সাথে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারে। তিনি আরও বলেন, নানা ধরনের চক্রান্তকারী শক্তি এই অটুট বন্ধন ধ্বংস করার জন্য বিভিন্ন সময় অপচেষ্টা চালায়, তবে যুগ যুগ ধরে একই সমাজে, গ্রামে ও মহল্লায় বসবাসকারী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই সম্প্রীতি রক্ষা করে আসছে।

বিভিন্ন ধর্মীয় উৎসবের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একে অপরের পূজা-পার্বণ ও ঈদ-মিলাদুন্নবীর মতো উৎসবে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নিই। সবার মাঝে এই সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই কাজ করা হচ্ছে। সম্প্রতি হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের জন্য তিনটি পৃথক ট্রাস্ট গঠিত হয়েছে। এই ট্রাস্টগুলোর মাধ্যমে নিজ নিজ সম্প্রদায়ের উপাসনালয় ও দেবালয়গুলো আরও সমৃদ্ধ ও সুন্দরভাবে পরিচালিত হবে, যাতে ভক্ত ও পূজারিরা নির্বিঘ্নে প্রার্থনা করতে পারেন।

ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অত্যন্ত যোগ্য ও দক্ষ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, তারা নিজ নিজ সম্প্রদায়ের বিষয়গুলো পর্যালোচনা ও পরিচালনা করবেন। তিনি আরও যোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব পর্যায়েও হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তারা কেবল ধর্মীয় প্রতিনিধি হিসেবে নয়, বরং গোটা জাতির নেতৃত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬