ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পাননি সাবেক এমপি আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে দেশের প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত নয়: সুলতান সালাউদ্দিন টুকু শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূলে বিএনপি বদ্ধপরিকর: রুহুল কবির রিজভী

  • আপডেট সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে রিজভী নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা সুসংহত করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ সময় তিনি নুসরাত, রুপা, খাদিজা, তনু ও মিতুর মতো ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র আগের তুলনায় ভিন্ন। তিনি দাবি করেন, সরকারি দলের কোনো নেতাকর্মী এখন এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নেই।

দলীয় নেতাকর্মীদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’ বর্তমান রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম মিশে আছে। তাই আপনারাও এই সরকারের অংশ।

নারীর অবস্থান শক্তিশালী করা এবং সামাজিক সুরক্ষার বলয় তৈরিতে সরকার যেসব যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে, তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রিজভী। এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফল করতে মহিলা দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূলে বিএনপি বদ্ধপরিকর: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬