ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পাননি সাবেক এমপি আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে দেশের প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত নয়: সুলতান সালাউদ্দিন টুকু শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

  • আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় রোববার (৪ অক্টোবর) দুপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিন দুপুর দেড়টার দিকে গুদামটিতে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে তা নেভানোর চেষ্টা চালান। তবে ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬