চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-৯, আহত-১৫
- আপডেট সময় : ০৭:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
- / 213
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সোয়া ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কসাইপাড় পাঠানপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতকানিয়ার খাগরিয়ার হাজেরা খাতুন (৪৫), ওনার মেয়ে নয়ন তারা (৯), সাতকানিয়ার কালিয়াইশের ফরিদ উদ্দিন (৪৫), চন্দনাইশ বাগিচাহাটের আবদুল মোতালেব (৬০), চন্দনাইশের চৌধুরীপাড়ার আল আমিন (৩৫) ও চন্দনাইশের মুনর আহমেদ (৪০)। নিহত অপর তিন জনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমূখী হানিফ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ও কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যায়। গুরুতর আহত অপর তিনজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, চন্দনাইশের কসাইপাড়ার পাঠানপোল এলাকায় হানিফ পরিবহনের বাস, ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজন গুরুতর রয়েছেন।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। পরবর্তীতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। নিহতের পরিচয় পাওয়া গেলেও আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায় নি বলে জানান তিনি ।

























