সংবাদ শিরোনাম ::
রমজানের প্রথম দিন এতিমদের সাথে ইফতার করবেন খালেদা জিয়া
- আপডেট সময় : ০৭:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
- / 280
পবিত্র রমজান মাসের প্রথম দিনে এতিম-উলামা-মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামীকাল রোববার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ইফতারে অংশ নেবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রমজানে এতিম-উলামা-মাশায়েখ, কূটনীতিক, পেশাজীবী, রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন এরই ধারাবাহিকতায় পয়লা রোজায় এতিম-উলামা-মাশায়েখদের সম্মানে লেডিস ক্লাবে এবং দ্বিতীয় দিন গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকায় অবস্থানরত মুসলিম দেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ইফতার করবেন তিনি।


























