ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল জেনিথ

  • আপডেট সময় : ০৭:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 15
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাদের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে। রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালনা পর্ষদের সদস্য মুশফিক আজীম খান, সৈয়দা নাসরিন আজীম, মানসুদ আলম, নাজিয়াত আলম, মো. ছায়েদুর রহমানসহ নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ ও অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম (শহিদুল জাহিদ) উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান, সিএফও ফারুক আহমেদ ও বহিঃনিরীক্ষকসহ সংশ্লিষ্টরা সভায় অংশ নেন।

সভায় গত বছরের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল ও পরিচালনাগত অগ্রগতির পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেনিথ ইসলামী লাইফের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। ইসলামী মূল্যবোধ ও বীমা খাতের আইনি বিধিবিধান অনুসরণ করে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণে পর্ষদ বদ্ধপরিকর। এছাড়া আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, ডিজিটাল সক্ষমতা বাড়ানো এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী ও টেকসই বীমা কোম্পানিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সবশেষে কোম্পানির এই অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক সহযোগীদের ধন্যবাদ জানান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় জেনিথ ইসলামী লাইফ আগামী দিনে আরও সাফল্যের শিখরে পৌঁছাবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল জেনিথ

আপডেট সময় : ০৭:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬