ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি: স্বাদে ও সংস্কৃতিতে অনন্য আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী মদিনা ফ্লাইটের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানি: নিরপেক্ষ তদন্তের দাবি হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে সৌদি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৪৭৪টি সামরিক অভিযান মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের ঘটনায় জামায়াত আমিরের প্রতিবাদ শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান

  • আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের প্রথম চালানটি শনিবার দুপুরে প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাশিয়ার তৈরি চার ইঞ্জিনের বিশেষ কার্গো উড়োজাহাজ ‘ইলিউশিন আইএল-৭৬’ মডেলের বিমানে করে এই চালানটি ভারতের আকাশপথ হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে চালানটি ঈশ্বরদীতে নেওয়া হয়। পরে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে সড়কপথে চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।

তেজস্ক্রিয় জ্বালানিবাহী এই বহরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাড়ি বহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতর প্রবেশ করলে বাংলাদেশি ও রুশ কর্মকর্তারা চালানটিকে গ্রহণ করেন। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডেরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান শুক্রবার রাতে কার্গো বিমানটি ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে আরও নয়টি চালানে রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম দেশে আসবে। চূড়ান্ত পরিকল্পনায় প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার লক্ষ্য রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান দেশে পৌঁছাবে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় ২ হাজার ৪০০ মেগাওয়ার্ট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে, যার দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়ার্ট। রাশিয়ার ঋণ ও কারিগরি সহায়তায় রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান

আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬